শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৪৪ পিএম, ২০২২-০২-১৩
আরও একবার পয়েন্ট হারালো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ের অধারাবাহিক পারফরম্যান্সের ধারাটা দীর্ঘায়িত হলো আরও। এবার ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এ নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে দুইবার ড্র করলো রিয়াল, পাশাপাশি হেরেছে একটি ম্যাচ। যার প্রভাব পড়ছে পয়েন্ট টেবিলের, কমে আসছে দুই নম্বরে থাকা সেভিয়ার সঙ্গে ব্যবধান। তবে এখনও পর্যন্ত অক্ষতই রয়েছে রিয়ালের শীর্ষস্থান।
অথচ শনিবার রাতে জয়ের বেশ ভালো সুযোগ-সম্ভাবনা তৈরি করেছিল রিয়াল। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় একবারও জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। যে কারণে ৯০ মিনিট শেষে গোলশূন্য ড্র নিয়েই ফিরতে হয়েছে বাড়িতে।
পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল লস ব্লাংকোসরা। গোলের লক্ষ্যে ১৭টি শট করে তারা। যার মধ্যে অন্তত ৬টি ছিল পুরোপুরি লক্ষ্য বরাবর। কিন্তু একটিও শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করতে পারেনি।
এ ড্রয়ের পর ২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ের রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ভিয়ারিয়াল। দুই নম্বরে থাকা সেভিয়ার সংগ্রহ ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট। বার্সেলোনা ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited