শিরোনাম
ঢাকা অফিস :: | ০২:৫১ পিএম, ২০২২-০২-১২
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’র সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
দীপু মনি বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।
তিনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আগামীকাল (রোববার) আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি আরও দুইদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করবো।
মন্ত্রী আরও বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে এর আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেবো।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited