শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:০২ পিএম, ২০২২-০২-০৯
সৌদি আরব জানিয়েছে, তারা দেশব্যাপী পরিত্যাক্ত হাজার হাজার কূপ ভরাট ও সুরক্ষিত করেছে। মরক্কোতে কুয়ায় পড়ে এক বালকের মৃত্যুর পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তার মর্মান্তিক মৃত্যু হয়।
খবর এএফপি’র। পাঁচ বছর বয়সী রায়ানকে মরক্কোর রিফ পার্বত্য এলাকায় অবস্থিত তার ইঘরানি গ্রামে সোমবার দাফন করা হয়। সে একটি কূপে পাঁচ দিন আটকা পড়ে ছিল।
গত সপ্তাহের এ মর্মান্তিক ঘটনার পর
সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় রোববার জানায়, সৌদি প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এ মন্ত্রণালয় পরিত্যাক্ত ২ হাজার ৪৫০টি কূপ ভরাট ও সুরক্ষিত করতে সক্ষম হয়েছে।
তারা জানায়, ‘লোকজনের নজরে পড়া বাকি কূপগুলো ভরাটের কাজ চলছে।’
এছাড়া মন্ত্রণালয় যে কোন অনিরাপদ বা লোকচক্ষুর আড়ালে থাকা কূপের ব্যাপারে তথ্য দিতে বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেছে ‘আপনাদের দেয়া তথ্য আপনাকে ও অন্যদের রক্ষা করবে।’
রায়ান গত মঙ্গলবার একটি সুরু ৩২ মিটার গভীর (১০০ ফুট) শুষ্ক কূপে পড়ে যায়। পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হয়। কিন্ত শনিবার মর্মান্তিক পরিণতির মধ্যদিয়ে এ অভিযানের পরিসমাপ্তি ঘটে।
মরক্কোর রাজ প্রাসাদ সে দিন তার মৃত্যু ঘোষণা করে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited