শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৫৩ পিএম, ২০২২-০১-৩০
নেইমার ও ইনজুরির সম্পর্ক বহু পুরনো। বলা হয়, ঘন ঘন ইনজুরিতে না পড়লে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অনায়াসেই মেসি-রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন।
সর্বশেষ চোটও তার পিছু ছাড়ছে না সহজে। কিন্তু এরমধ্যেই চোট থেকেই সেরে ওঠার লড়াইয়ে নেমেছেন তিনি।
শুক্রবার পিএসজির ইনডোরে অনুশীলন শুরু করেছেন নেইমার। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে মাঠে ফেরা। ফরাসি সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।
এক ভিডিওতে দেখা গেছে, ফরাসি জায়ান্টদের স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেসে দৌড়াচ্ছেন, স্কোয়াট দিচ্ছেন নেইমার। মাঠেও দৌড়াচ্ছেন তিনি। বল পায়ে অল্পবিস্তর কারিকুরিও করতে দেখা গেছে তাকে। মোট কথা, মরিসিও পচেত্তিনোর একাদশে ফিরতে সামর্থ্যের শতভাগ ঢেলেও দিচ্ছেন তিনি।
বাম পায়ের লিগামেন্টের এই চোট কাটিয়ে তিনি মাঠে ফিরতে যে মরিয়া, সেটা পরিষ্কার। ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে, নেইমারের এমন মরিয়া হওয়ার কারণ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী ১৫ ফেব্রুয়ারি নেইমারের দল নিজেদের মাঠে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। সেই ম্যাচকে ভাবনায় রেখেই নেইমারের এমন তোরজোড়।
নেইমারের দিক থেকে সুখবর পেলেও সেই ম্যাচ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে দলের আরেক তারকাকে নিয়ে। ফরাসি সংবাদমাধ্যম 'লঁ প্যারিসিয়ান' জানাচ্ছে, পেশিতে চোটের কারণে সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসকে গত শুক্রবারের অনুশীলন থেকে তুলে নেওয়া হয়। যার ফলে রামোসের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়াই এখন পড়ে গেছে শঙ্কায়। সাবেক এই রিয়াল অধিনায়কও চোট কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited