চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চীনা প্রকৌশলী হত্যা: ‘সম্পর্ক বাঁচাতে’ ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫৬ পিএম, ২০২২-০১-২৭

চীনা প্রকৌশলী হত্যা: ‘সম্পর্ক বাঁচাতে’ ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলায় চীনের কয়েক ডজন প্রকৌশলী হতাহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ১ কোটি ১৬ লাখ ডলার (১০০ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইমরান খানের সরকার। পাকিস্তানে নিহত বিদেশিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার এমন ঘটনা নজিরবিহীন। মূলত আগামী মাসে বেইজিং সফর সামনে রেখে পাকিস্তানি প্রধানমন্ত্রী চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে এ উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়ার।
পাকিস্তানি মন্ত্রিসভার অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) গত সপ্তাহে ভুক্তভোগী চীনা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, দীর্ঘ আলোচনা ও চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গভীরতা বিবেচনায় শুভেচ্ছার নিদর্শন হিসেবে ১ কোটি ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিসি।

গত বছরের জুলাইয়ে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কোহিস্তান প্রদেশে দাসু বাঁধ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এত চীনের ১০ প্রকৌশলী নিহত ও ২৬ জন আহত হন। এসময় পাকিস্তানেরও চারজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছিলেন। এ ঘটনার পর প্রকল্পটির কাজ স্থগিত করে বাস্তবায়নকারী সংস্থা চায়না গেঝৌবা গ্রুপ। হতাহত প্রকৌশলীদের জন্য ইসলামাবাদের কাছে ৩ কোটি ৮০ লাখ ডলার (৩২৮ কোটি টাকা প্রায়) দাবি করে চীনা কর্তৃপক্ষ। শেষপর্যন্ত এ ধরনের ঘটনায় চীন যে পরিমাণ ক্ষতিপূরণ দেয়, তার দ্বিগুণ দিতে রাজি হয় পাকিস্তান।

আগামী মাসে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান দাসু বাঁধে হামলাকে দুর্ঘটনা হিসেবে দেখিয়ে বেইজিংকে শান্ত করার চেষ্টা করছে। পোল্যান্ডের ওয়ার স্টাডিজ ইউনিভার্সিটির এশিয়া রিসার্চ সেন্টারের প্রধান ক্রজিস্টফ ইওয়ানেক বলেন, এটি স্পষ্ট যে, ইসলামাবাদ বেইজিংকে শান্ত করতে প্রাণান্ত চেষ্টা করছে, এতে ইস্যুটিতে চীনের গভীর ক্ষোভ প্রতিফলিত হয়।

তিনি বলেন, আইনি, নৈতিক বা আর্থিক কোনো বাধ্যবাধকতার কারণে নয়, এই ক্ষতিপূরণ দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে।পাকিস্তানের সারগোদা ইউনিভার্সিটির পাকিস্তান ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের পরিচালক ফজল রেহমানের মতে, ইসলামাবাদের লক্ষ্য ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে ইমরান খানের বৈঠকের পরিবেশ সহজ করা এবং কর্মরত চীনাদের জন্য পাকিস্তান মাথা ঘামায়, তা দেখানো। পাকিস্তানে চীনা প্রকল্পে সন্ত্রাসী হামলার পর থেকে কর্মীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বেইজিং। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ১০ম যৌথ সহায়তা কমিটির বৈঠকেও মূল আলোচ্য বিষয় ছিল এটি।

ক্রজিস্টফ ইওয়ানেক মনে করেন, শঙ্কিত চীনা কর্মীরা স্বাভাবিকভাবেই পাকিস্তানে কাজ করতে খুব একটা আগ্রহ দেখাবেন না, বিশেষ করে পশতু ও বালোচ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকাগুলোতে। ফজল রেহমান বলেন, বিদেশে চীনা নাগরিকদের নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ক্ষতিপূরণ দেওয়া পাকিস্তানের জন্য খারাপ নজির তৈরি করতে পারে। এতে সন্ত্রাসীরা আরও হামলা চালাতে উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইওয়ানেক বলেন, সন্ত্রাস অনেক সময় চাঁদাবাজির রূপ নেয়। এতে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আর আক্রমণ না করার জন্য অর্থ দেওয়া হয়। তার মতে, পাকিস্তান যদি হামলার পর চীনকে ক্ষতিপূরণ দেয়, তাহলে সহিংস গোষ্ঠীগুলো পরবর্তী হামলা এড়াতে ইসলামাবাদের কাছে সরাসরি অর্থ দাবি করতে পারে।
 

রিটেলেড নিউজ

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত


নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত


রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর