চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানে গুপ্তচরবৃত্তি, ফরাসি পর্যটকের ৮ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:২৬ পিএম, ২০২২-০১-২৬

ইরানে গুপ্তচরবৃত্তি, ফরাসি পর্যটকের ৮ বছর জেল

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ফরাসি নাগরিককে আট বছরের জেল দেওয়া হয়েছে। বেশ কিছুদিন বিচারকাজ চলার পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইরানের আদালত বেঞ্জামিন ব্রিয়ার নামের ওই ব্যক্তিকে দণ্ডাদেশ দেয়। তবে বেঞ্জামিনের ফরাসি আইনজীবীরা জানিয়েছেন, ২০ দিনের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এদিকে রায়ে শুধু আট বছরের জেল নয়, ইরান এবং ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে আরো আট মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বেঞ্জামিনের ফরাসি আইনজীবীরা বলেন, এই রায়টি অযৌক্তিক। কারণ বেঞ্জামিন ইসলামবিরোধী কথা বলেছেন, এমন কোনো প্রমাণ নেই। একইসঙ্গে ইরানের আদালত যেভাবে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, তা ‘প্রহসন’ বলে উল্লেখ করেন আইনজীবীরা। জানা গেছে, ২০২০ সালে পর্যটক ভিসা নিয়ে ইরানে যান ৩৬ বছর বয়সী বেঞ্জামিন। তার বিরুদ্ধে অভিযোগ, ইরান-তুর্কমেনিস্তান সীমান্তের কাছে মরুভূমিতে তিনি একটি হেলিক্যাম উড়িয়েছিলেন। রিমোটচালিত ওই হেলিক্যামের সাহায্যে ভিডিও এবং স্থির চিত্র তোলা যায়। এরপরই তাকে গ্রেপ্তার করে ইরানের  পুলিশ। তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ।

তবে ইরানের মানবাধিকারকর্মীদের একাংশের বক্তব্য, এ ঘটনার পেছনে ‘রাজনীতি’ আছে। দেশটিতে এভাবে একাধিক ইউরোপীয় নাগরিককে নানা অজুহাতে বন্দি করে রাখা হয়েছে। তাদের সঙ্গে কার্যত পণবন্দির মতো ব্যবহার করা হয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে দরকষাকষি করার জন্যই এ ধরনের কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর