শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৪১ পিএম, ২০২২-০১-২৫
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে।
অজি দলে ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া অ্যাশেজে সিরিজ সেরা হওয়া ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন মইসেস হেনরিকেস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট।
পেসার ঝাই রিচার্ডসনও স্কোয়াডে ফিরেছেন প্রায় এক বছর পর। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
এদিকে এই সিরিজের অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও নেই। এই সিরিজে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচ হিসেবে কাজ করবেন। মূলত সামনে পাকিস্তান সফরকে সামনে রেখেই কিছু খেলোয়াড় ও কোচ বিশ্রাম নিয়েছেন।
আগামী ১১ থেকে ২০ ফেব্রুয়ারি সিরিজটি মাঠে গড়াবে। ম্যাচগুলো সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে গড়াবে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মেইসেস হেনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited