শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৬ এএম, ২০২২-০১-২৫
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুরকিনা ফাসোতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের ‘কঠোরভাবে নিন্দা’ এবং তাদের অস্ত্র জমা দিতে ‘অভ্যুত্থান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। খবর এএফপি’র। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই বিবৃতিতে বলেন, ‘কোন সরকারের হাত থেকে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণের যে কোন প্রচেষ্টার’ নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আবারো দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশিয়ান কাবোরের সুরক্ষা এবং ভৌত অখ-তা নিশ্চিত করতে সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গুতেরেস ‘গভীর উদ্বেগ সহকারে বুরকিনা ফাসোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’ এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব সংযম প্রদর্শনের এবং সংলাপের পথ বেছে নিতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
‘জাতিসংঘ দেশটির সাংবিধানিক আইন রক্ষায় তাদের পূর্ণ প্রতিশ্রুতি কথা পুনর্ব্যক্ত এবং দেশটির মোকাবেলা করা বহুবিধ চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করার তাদের প্রচেষ্টার ক্ষেত্রে বুরকিনা ফাসোর জনগণের প্রতি জাতিসংঘের সমর্থন পুন:নিশ্চিত করেন। সোমবার বুরকিনা ফাসোর সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে তারা পশ্চিম আফ্রিকার এ দেশের ক্ষমতা দখল করেছে এবং দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছে।
তারা ‘যথা সময়ের’ মধ্যে ‘সাংবিধানিক আইন ফিরিয়ে দেয়ার’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited