চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক    |    ০৪:৫৪ পিএম, ২০২২-০১-২৪

শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

টানা তিন ম্যাচে জয়। কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্নপূরণের খুব কাছাকাছিই ছিল বাংলাদেশ। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে মেয়েদের।
পাঁচ দলের বাছাইপর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে জিতেছিল। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত নকআউটে।
সেই নকআউট লড়াইয়ে বাংলাদেশ হেরে গেছে ২২ রানে। ফলে বাছাইপর্ব পেরিয়ে কমনওয়েলথ গেমসের মূলপর্বে ওঠা হলো না নিগার সুলতানার দলের।
আজ (সোমবার) কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে ২৮ বলে ৪৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেন অধিনায়ক চামারি আতাপাত্তু।
নাহিদা আক্তার ৩৪ রান খরচায় নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার করেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন আর রুমানা আহমেদ।
জবাবে শুরুতেই শামীমা সুলতানাকে (৬) হারালেও একটা সময় ২ উইকেটেই ৯৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে ততক্ষণে ১৫ ওভার পেরিয়ে গেছে।
উইকেট হাতে রেখে রানের চাপে পড়ে বাংলাদেশ। ২৮ বলে জয়ের জন্য দরকার পড়ে ৪৪ রান। ৮ উইকেট হাতে থাকার পরও সেই লক্ষ্য আর পার হতে পারেনি তারা। ৫ উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে ইনিংস।
ওপেনার মুর্শিদা খাতুন ৩৬ বলে করেন ৩৬ রান। ৩৯ বলে ৩৩ আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া ২১ বলে ২০ করেন অধিনায়ক নিগার সুলতানা।
 

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর