শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:১৪ পিএম, ২০২২-০১-২৪
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযানের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে। হামলায় ওই এলাকার দুই বাসিন্দা আহত হন। তারা একজন বাংলাদেশি ও আরেকজন সুদানের নাগরিক বলে জানা গেছে। এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ উল্লেখ করে মোকাবিলা করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এক হুতি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত গত সোমবার আবুধাবিতে হুতিদের ড্রোন হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল করে নেয় দেশটির ইরান-সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদি। হুতি বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন চালানো শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। এরপর থেকেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited