চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৫৪ এএম, ২০২২-০১-২৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর হেরাতে একটি মিনিবাসের মধ্যে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) হেরাতের প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।হেরাতের তালেবান কমান্ডার মাওলাইয়ি আনসারি বলেন, বিস্ফোরণে অন্তত নয় জন আহত হয়েছেন। হেরাতের গোয়েন্দা অফিস থেকেও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা অফিসের এক মুখপাত্র সাবিত হারভি বলেন, একটি যাত্রীবাহি গাড়ির জ্বালানি ট্যাংকের সঙ্গে বোমাটি সংযুক্ত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে।

হেরাতের প্রাদেশিক পুলিশ ও সংস্কৃতিবিষয়ক বিভাগও বোমা বিস্ফোরণের ঘটনাটি জানিয়েছে। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।গতবছর ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল ও সরকার গঠনের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গতবছর ৩১ আগস্ট সব সৈন্য প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। কিন্তু সেসময় থেকে দেশটির জনসমাগমস্থলে বিস্ফোরণ ও হামলার ঘটনা বেড়ে যায়। এরকম বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান আঞ্চলিক শাখা, আইএসকেপি (আইএস-কে)

আইএস-কের বিরুদ্ধে দেশটির শিয়া হাজারা সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। শনিবারের যে এলাকায় একটি বাস স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে সেখানেও এই সম্প্রদায়ের লোকজনের বসবাস। হেরাত দেশটির তৃতীয় বৃহত্তম শহর এবং এটি ইরানের সীমান্ত লাগোয়া শহর। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ক্ষমতার পালাবদলের পর গভীর সংকটে পড়ে সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতির আফগানিস্তানে নানাবিধ সংকট বিরাজ করছে। তালেবান সরকার গঠন করলেও এখনো মিলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। দেশটির তালেবান সরকারের অনেক নেতা এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর