চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি পাহাড় কেটে পুকুর খনন, বাঁধা দিলে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বিকে আজম নামের প্রভাবশালী এক পাহাড়খেকো কর্তৃক সরকারি খাস খতিয়ান ভুক্ত পাহাড় কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করার অভিযোগ

রামু প্রতিনিধি ::    |    ১২:৩৩ এএম, ২০২১-০৪-২২

সরকারি পাহাড় কেটে পুকুর খনন, বাঁধা দিলে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আবুল কালাম, রামু প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা মুরাপাড়া ৩ নং ওয়ার্ডে প্রজেক্ট করার নামে শফিউল আলম ওরফে বিকে আজম নামের প্রভাবশালী এক পাহাড়খেকো কর্তৃক সরকারি খাস খতিয়ান ভুক্ত পাহাড় কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

এতে আশে পাশের বাড়ির লোকজন ভূমিধ্বস এবং জীবনহানির আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।
ক্ষতিগ্রস্হরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যা হয়রানি মামলায় জড়িত করে ভিটাছাড়া করার জন্য ঘৃণ্য পরিকল্পনা চরিতার্থ করার অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
 
সরেজমিন তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শফিউল আজম ওরফে বিকে আজম বিগত ৭ বছর পূর্বে প্রভাবশালী একজন জনপ্রতিনিধির কাছ থেকে খাস জমি ক্রয় করে সেখানে প্রাসাদসম অট্টালিকা গড়ে তোলেন। 
সিন্ডিকেট করে প্রাকৃতিক নিদর্শন এবং প্রাকৃতিক পেরেক খ‍্যাত পাহাড়সমূহ কেটে উজাড় করছে এই বি কে আজম।
যার ফলে জলবায়ু ও ইকোসিষ্টেমে পড়ছে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক অশনি সংকেত। প্রকৃতি তার আপন ভারসাম‍্য হারাচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বর্গ পরিবেশ অধিদপ্তর বনবিভাগ এবং উপজেলা প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
ঘটনাস্হ পরিদর্শনে উঠে আসে এস্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে।
 স্হানীয় সর্দার মনির আহমদসহ এলাকাবাসী জানান, বি কে আজম পাহাড় কেটে মাটি বিক্রয় করে সেখানে পুকর তৈরী করলে আশেপাশের ঘরবাড়িগুলো ভূমিধ্বসের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় দিনাতিপাত করছে প্রতিনিয়ত।

তার এ অনৈতিক কর্মের প্রতিবাদ করলে উক্ত বি কে আজম তার আপন বোনকে বাদী করে স্থানীয় কায়েস উদ্দিন, উর্মি আক্তার, সোলেমান এবং ওসমান গণিকে আসামী করে বিজ্ঞ আদালতে এক সাজানো অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর উপজেলা রামু নং-০৫/১৪৭।
এটি সম্পূর্ণ পরিকল্পিত ও ভিত্তিহীন বলে দাবি করেন ভূক্তভোগী এবং এলাকাবাসী।

অভিযোগ উঠেছে আরও কয়েকটি পরিবারেরকে বি কে আজম মিথ‍্যা মামলায় জড়িত করেছে বলে জানান।       
পাহাড় কাটার বিষয়ে স্থানীয় বিট কর্মকর্তা সুলতান মাহমুদ টুটুল বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শফিউল আলম ওরফে বি কে আজমকে ঘটনার বিষয়ে জানার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 ভুক্তভোগীরা মিথ্যা মামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর