শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৭:১৮ পিএম, ২০২৬-০৮-২৪
দেশের অবকাঠামো ও জনসেবা খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে ৬৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন। এসব প্রকল্পের মধ্যে বাঁধ পুনর্নির্মাণ, শুল্ককেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং বিভিন্ন প্রদেশে সাধারণ হাসপাতাল নির্মাণের উদ্যোগ রয়েছে।
ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিশনের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে অনুমোদনের জন্য মোট ৩৪টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা শেষে এর মধ্যে ২১টি প্রকল্প অনুমোদন করা হয়। বাকি ১২টি প্রস্তাবে প্রয়োজনীয় সংশোধন আনার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কুনার প্রদেশে মাঙ্গি বাঁধের পুনর্নির্মাণ, কাবুল, হেরাত, নানগারহার, বালখ ও খোস্তের কাস্টমস সুবিধার জন্য বিমানবন্দর স্ক্যানার ক্রয় এবং বাদাখশানের শাঘান জেলা, মাইদান ওয়ার্দাকের চাক জেলা ও কুন্দুজের কালা-ই-জালে জেনারেল হাসপাতাল নির্মাণ উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলোর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। উল্লেখ্য, ক্রয় কমিশন গত জুলাই মাসেও ১.৩ বিলিয়ন আফগানি ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন করেছিল।
সব অনুমোদিত প্রকল্প ইমারাতে ইসলামিয়ার বাজেট থেকে অর্থায়ন করা হবে। ক্রয় কমিশনের এই সিদ্ধান্ত আফগানিস্তানের নাগরিকদের জন্য আরও উন্নত অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Procurement Commission Greenlights 21 Projects Worth 6.5 Billion Afghanis
– https://tinyurl.com/3jyr9yt5
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited