শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:২৬ পিএম, ২০২৬-০৮-১৭
মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।
'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬। এ উপলক্ষে এক উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটি।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে ও শৈবাল দিঘিতে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। পরে শৈবাল কনভেনশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল এর উপপরিচালক অধীর চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, মৎস্যকে সমৃদ্ধ করার জন্য রপ্তানি খাত থেকে একে বিলিয়ন আয় করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে সরকার। সেই লক্ষ্যে চিংড়িকে রফতানির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, কক্সবাজারে মৎস্য সেক্টরে ব্যপক বিস্তৃতির পাশাপাশি ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। সেদিক থেকে কক্সবাজারবাসী অনেক ভাগ্যবান।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎসজীবি দলের আহবায়ক মোস্তফা কামাল, রাজনৈতিক, হ্যাচারি মালিক, মৎস্য চাষী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।
তথ্য সূত্র:
--https://surl.li/spjcip
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited