শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৮:১৬ পিএম, ২০২৬-০৮-১৭
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর কয়েক দিন আগে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হন। ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।
জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ১৭ আগস্ট, সোমবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। নতুন এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নতুন করে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার সকালে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার উদ্ধারকারীরা ৪৭ জনের লাশ উদ্ধার করেন। তাদের বেশির ভাগই সিক্কা, মাংগারাই ও পূর্ব মাংগারাই এলাকার বাসিন্দা। রোববার আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩।
পূর্ব নুসা তেংগারাজুড়ে ৯০০টির বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরো প্রায় ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। ফ্লোরেস অঞ্চলে অন্তত ২৪১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এই অঞ্চলটি তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির কর্মকাণ্ডের জন্য পরিচিত।
১৯৯২ সালেও বড় ধরনের ভূমিকম্পে ফ্লোরেস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ মারা যায়।
২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর স্থানীয়ভাবে শক্তিশালী সুনামি আঘাত হানে। এতে উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যায়।
এরও আগে ২০০৪ সালে সুমাত্রার উপকূলের কাছে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়।
তথ্যসূত্র
1. Magnitude 5.9 aftershock strikes Indonesia’s Flores days after powerful quake
– https://tinyurl.com/zbzd5cfn
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited