শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:১৮ পিএম, ২০২৬-০৮-১৩
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, এসআই মো. সামছুজ্জামাল।
কক্সবাজারে চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী বাস ও জিটুগাড়ীর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।Beaches & Islands
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই ) মো. সামছুজ্জামান।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।
হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত জিটু গাড়ীর যাত্রী।
স্থানীয়দের বরাতে এসআই সামশুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারমুখি যাত্রীবাহী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ (জিটু গাড়ী ) গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিটু গাড়ীটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় জিটু গাড়ীতে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই বাসটি পেলে চালক ও সহকারি পালিয়ে যায়।
দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার সদর পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, “ আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর ৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। “
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, এসআই মো. সামছুজ্জামাল।
তথ্যসূত্র:
১। চকরিয়ায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
– https://surl.lt/telgqh
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited