শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৯:৪৪ পিএম, ২০২৬-০৮-১২
ভারতের উত্তরপ্রদেশের সরকার সরকারিভাবে গোমূত্র কেনা শুরু করেছে। বুলান্দশ্বর নামে একটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এটি শুরু করা হচ্ছে। এ মুহূর্তে প্রতি লিটার গোমূত্র কেনা হচ্ছে ১০ রুপিতে। যদি পাইলট প্রজেক্টটি সফল হয় তাহলে এটি আরও বিস্তৃত করা হবে এবং ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দিয়ে কিনবে উত্তরপ্রদেশের সরকার।
বুধবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
এ প্রজেক্টের উদ্দেশ্য হলো যেসব গরু আর দুধ দেয় না সেগুলোকে যেন গরুর মালিকরা ছেড়ে না দেন। কারণ ছেড়ে দিলে গরুগুলো খাবারের কষ্টে ভোগে।
উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকারের লক্ষ্য হলো গোমূত্র কেনার মাধ্যমে গরুগুলোকে ঘরের মধ্যেই রাখা। যদি দুধ না দেওয়া গরুর মূত্র তারা কেনে তাহলে মূত্র বিক্রির জন্য সাধারণ কৃষক ও খামারিরা গরুগুলোকে তাদের কাছে রেখে দেবেন।
এছাড়া গ্রামের যে মহিলারা আছেন তাদের বাড়তি আয়ের জন্যও প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, প্রজেক্টটি বর্তমানে চলছে ১৫টি গ্রামে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গোমূত্রগুলো কৃষিকাজে লাগানো হবে। তাদের বিশ্বাস, কৃষিকাজে গোমূত্র ব্যবহৃত হলে রাসায়নিক পণ্যের ব্যবহার কমবে।
এখন প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করছে সেখানকার সরকার। ওই ১৫টি গ্রামের বিভিন্ন জায়গায় ২০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপনা করা হয়েছে।
তবে আদিত্যনাথ সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছে বিরোধীদল সমাজবাদী পার্টি। তারা বলেছে, অর্থ লোপাটের জন্যই এমন একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। যেটি সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না।
--------------------------------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র:
– https://surl.li/iaeacb
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited