শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:০৮ পিএম, ২০২৬-০৮-১২
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যে ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু সাংবাদিকদের জানায়, ১৫ আগস্ট সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে অস্তিতশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র:
১। বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
– https://tinyurl.com/s95yr2y2
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চরমপন্থী সংগঠনের নামে চিঠি দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় স্থানীয় বাসিন্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কোভিড-১৯ মহামারির সময় টিকা কেনাকাটাসহ এ খাতে বরাদ্দ দেওয়া ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের নথিপত্র খুঁজে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited