চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি    |    ০৭:৪১ পিএম, ২০২৬-১১-১৬

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আটজনের মধ্যে নিয়মিত মামলার আসামি রয়েছেন তিনজন। এছাড়া আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুজন এবং সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে আরও তিনজনকে।

​অভিযানে আটককৃতদের মধ্যে হাইপ্রোফাইল দুই নেতা হলেন-উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আজিজুর রহমান (৪৯) এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ ওসমান (২৮)। এ ছাড়া নিয়মিত মামলার অন্য আসামি হলেন আমান উল্লাহ (৪২)।

​আদালতের সিআর পরোয়ানায় গ্রেফতারকৃত দুজন হলেন নুরুল হাকিম ও আব্দুস সালাম। অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক অপর তিনজন হলেন ওমর ফারুক, মো. ইলিয়াছ এবং দিদার আলম।

​পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 

রিটেলেড নিউজ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


কক্সবাজার শৈবাল পয়েন্টে গাছ কেটে কার্নিভাল

কক্সবাজার শৈবাল পয়েন্টে গাছ কেটে কার্নিভাল

আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত


অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা  

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা  

আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

টেকনাফ প্রতিনিধি : : সামিরা আখতার : কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনাà§...বিস্তারিত


কক্সবাজারে পুলিশের অভিযানে ২১ অপরাধী গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের অভিযানে ২১ অপরাধী গ্রেপ্তার

আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং রোধে টানা ২...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর