চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

অনলাইন ডেস্ক:    |    ০৯:৩৯ পিএম, ২০২৬-০৯-২২

মঞ্চে দুর্নীতির কথা বললেও দুর্নীতি থেকে মুক্ত নন অনেকে: এমপি কাজল

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্ব।দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। তাই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সুভাষ চন্দ্র হলে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক প্রচারণা বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কাজল বলেন, “অনেকে মঞ্চে উঠে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন; কিন্তু এসব ব্যক্তিরা দুর্নীতি করেন না—এ কথা কেউ বলতে পারবে না। আমরা বাইরের দেশ থেকে ঋণ নিই, তার চেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়। এই দুর্নীতি থামাতে হবে।”

তিনি বলেন, দুর্নীতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, “দেশ ও সমাজ থেকে দুর্নীতি দূর করতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।”

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র:
– https://shorturl.at/NGmBF

রিটেলেড নিউজ

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

নাফ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত

ঈদগাঁওয়ে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, জরিমানা ২ লাখ ১০ হাজার

ঈদগাঁওয়ে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, জরিমানা ২ লাখ ১০ হাজার

অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর প...বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত

চট্টগ্রামে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি

চট্টগ্রামে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি

অনলাইন ডেস্ক: : চট্টগ্রামের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। এ নিয়ে হোয়াটসঅ্যা...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর