শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৬-০৮-০৬
এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি এই দুই জেলায় গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি ও কর্মসূচি:
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রোববার সকালে ঢাকা থেকে সরাসরি আকাশপথে পর্যটন শহর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর তিনি নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কক্সবাজারের কর্মসূচি শেষে তিনি বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানেও একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।
শায়রুল কবির খান জানান, কক্সবাজার ও চট্টগ্রামের সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে ইনশাআল্লাহ ওই দিন রাতেই প্রধানমন্ত্রী পুনরায় রাজধানী ঢাকায় ফিরে আসবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দীর্ঘ দিন পর তার এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
আমাদের ডেস্ক : : এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট)...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বদ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited