চট্টগ্রাম   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম প্রেরণ

আমাদের ডেস্ক :    |    ০৭:২২ পিএম, ২০২৬-০৮-০৬

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে জেলের পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম প্রেরণ

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪০) নামে এক জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই জেলের শরীরের ডান অংশও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত বদিউর রহমান পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তে যান বদিউর। সীমান্ত এলাকা দিয়ে নদী সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী স্থলমাইন বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বদিউরের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুতুপালংস্থ এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তাকে চট্টগ্রামে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, "সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন জেলের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।"

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ জানান, মাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হওয়ার বিষয়টি পুলিশ অবগত আছে। আহতের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে প্রায়শই স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, যাতে মাঝেমধ্যেই প্রাণহানি বা পঙ্গুত্বের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

রিটেলেড নিউজ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি’ গঠনের উদ্যোগ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি’ গঠনের উদ্যোগ

আমাদের ডেস্ক : : এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের ...বিস্তারিত


আগামী সোমবার এসএসসির ফল প্রকাশ: জেনে নিন দ্রুত ফলাফল দেখার সহজ নিয়ম

আগামী সোমবার এসএসসির ফল প্রকাশ: জেনে নিন দ্রুত ফলাফল দেখার সহজ নিয়ম

আমাদের ডেস্ক : : অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট)...বিস্তারিত


কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত


রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

আমাদের ডেস্ক : : প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা...বিস্তারিত


রাষ্ট্রজুড়ে অস্থিরতা: নেপথ্যে কারা?

রাষ্ট্রজুড়ে অস্থিরতা: নেপথ্যে কারা?

আমাদের ডেস্ক : : রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এব...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর