শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:০৭ পিএম, ২০২৬-০৮-০৪
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী নতুন রুটিন প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র; আর ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তত্ত্বীয় পরীক্ষা ছাড়াও রুটিনে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা দিতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর গত ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত নিয়মিত রুটিন অনুযায়ী আবার পরীক্ষা শুরু হয়।
আমাদের ডেস্ক : : এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট)...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বদ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited