শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৮:৩৩ পিএম, ২০২৬-১১-০২
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং পৃথক অভিযানে একটি অবৈধ করাতকল জব্দ করা হয়।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরে একই দিন দুপুরে থাইংখালী গজোঘোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকলটি জব্দ করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
অভিযানকালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনভূমি ও মহাসড়কের জায়গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, “মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না সরালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : উখিয়া উপকূলীয় প্রতিনিধি: ইউসুফ নুর কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খন...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগত শেফায়ত ইসলাম নয়নের বিরুদ্ধে অফà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited