চট্টগ্রাম   রবিবার, ১ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক:    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০৯-১৬

জামালপুরে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চক্রের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হল মাদারগঞ্জ উপজেলার নাদাগাড়ী এলাকার অবিনুর, সেলিম, সুমন, সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। এদের মধ্যে রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর ফলে সেচ ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহক ও কৃষকেরা ভোগান্তিতে পড়েন। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের অধিকাংশই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উধাও হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
এসব ঘটনার পর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সংঘবদ্ধ এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়।

এদিকে, ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দলটির স্থানীয় নেতারা।

তথ্যসূত্র:
১। ১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
– https://tinyurl.com/yc8s47mc

রিটেলেড নিউজ

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

নিজস্ব প্রতিবেদক : ​ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত


মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত


ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর:  কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নি...বিস্তারিত


উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান, মাটি থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন!

উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান, মাটি থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন!

উখিয়া প্রতিনিধি : উখিয়া উপকূলীয় প্রতিনিধি: ইউসুফ নুর কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খন...বিস্তারিত


সরকারি নথির নিরাপত্তা ও ভূমিসেবা নিয়ে প্রশ্ন

সরকারি নথির নিরাপত্তা ও ভূমিসেবা নিয়ে প্রশ্ন

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগত শেফায়ত ইসলাম নয়নের বিরুদ্ধে অফà¦...বিস্তারিত


রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর