শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৫১ পিএম, ২০২২-০১-১২
বোলিংয়ে তার হঠাৎ চমকে দেওয়া, ক্রিকেট বিশ্বে নতুন করে চিনিয়েছে এবাদত হোসেনকে। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারানো, বড় বড় দলের জন্যও যেটা স্বপ্নের মতো। সেই স্বপ্নই সত্যি করেছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বড় হারে সিরিজ জেতার স্বপ্ন পূরণ না হলেও এক টেস্ট জিতেই বড় এক অর্জন হয়ে গেছে টাইগারদের। যে অর্জনের নায়ক ছিলেন এবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাসগড়া টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই ৬ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে দিয়েছিলেন এই পেসার।
এবাদতের বোলিং আর ক্যারিয়ার নিয়ে এখন আলোচনা সব জায়গায়। এরই মধ্যে সামনে চলে এলো অন্যরকম আরেকটি রেকর্ড। সেটি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের পর।
এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪ রান করেন এবাদত। হ্যাঁ, এগার নম্বর ব্যাটার ৪ বা শূন্য করলেও সেটা নিয়ে আলোচনার কিছু নেই। আসলে আলোচনাটা হচ্ছে এবাদতের বিরল এক রেকর্ডের কারণে।
টেস্ট আঙিনায় অভিষেক সেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। প্রায় তিন বছরে এবাদত এবারই প্রথমবার রানের খাতা খুলতে পেরেছেন। এর আগে দশ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একবারও শূন্য ভাঙাতে পারেননি তিনি।
এর মধ্যে অবশ্য ৭ ইনিংসই ছিলেন অপরাজিত। সবমিলিয়ে ক্যারিয়ারের এগার ইনিংসে এবাদতের ব্যাটিংটা নজরে লাগার মতো-০, ০*, ০*, ০, ০, ০*, ০*, ০*, ০*, ০*, ৪!
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited