শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২০ এএম, ২০২২-০১-০৫
নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। দাপুটে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭ উইকেট পাওয়া ইবাদত ম্যাচ সেরা হন। খেলা শেষে প্রতিক্রিয়ায় ইবাদত বলেন, ‘প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডের মাটিতে, আমারা গত ২১ বছরে জয় পাইনি। আমরা এবার একটা লক্ষ্য স্থির করেছি। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। নিউজিল্যান্ডকে আমাদের হারাতিই হবে। নিজেদের মাটিতে তারা টেস্ট চ্যাম্পিয়ন, আমরা পারলে আমাদের পরবর্তী প্রজন্মও তাদের হারাতে পারবে। ’
ইবাদত আরও বলেন, গত দুই বছরে, আমি ওটিস গিবসনের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়েছি। আমরা এখনও শিখছি কিভাবে বোলিং করতে হয় এবং দেশের বাইরের কন্ডিশনে রিভার্স সুইং করতে হয়। আমি স্টাম্পের উপরে আঘাত করার চেষ্টা করছি। সফলতার জন্য ধৈর্য ধরে বল করে গেছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেটে আসা দীর্ঘ একটি গল্প । আমি ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি। ’
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited