শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:২৭ পিএম, ২০২২-০১-০৪
অ্যাশেজের তৃতীয় টেস্টে মেলবোর্নে রেকর্ড গড়া বোলিং করেছেন, তবু সিডনিতে একাদশে খেলা নিয়ে শঙ্কা ছিল স্কট বোল্যান্ডের। তবে অবশেষে সেই শঙ্কা কাটিয়ে জায়গা ধরে রাখছেন এই ডানহাতি পেসার। অপরদিকে ট্রাভিস হেডের পরিবর্তে দলে ফিরলেন উসমান খাজা।
সাইড ইনজুরির কারণে মেলবোর্নে খেলতে না পারা প্রথম পছন্দের পেসার জস হ্যাজেলউড এখনও সুস্থ হননি। এমনকি দ্বিতীয় পছন্দের ঝাই রিচার্ডসনও শতভাগ ফিট না। ফলে টিকে যান বোল্যান্ড।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া হেডের বদলে জায়গা পেলেন খাজা। ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নামছেন এই বাঁহাতি ব্যাটার।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে। এর আগে প্রথম তিন টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: হাসিব হামিদ, জাক ক্রোলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited