শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:০৭ পিএম, ২০২২-০১-০৩
পাকিস্তানের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ হাফিজ। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া এই স্পিন অলরাউন্ডার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ৪১ বছর বয়সী হাফিজ। যেখানে আসছে পিএসএল আসরে তিনি লাহোর কালান্ডার্সের হয়ে চুক্তি করেছেন। ক্যারিয়ারে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি খেলে ১২,৭৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। পাশাপাশি ডানহাতি স্পিনে ২৫৩টি উইকেটও নিয়েছেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩২বার ম্যাচ সেরা হয়েছেন। যা পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম-উল-হক (৩৩)। এছাড়া ৯বার সিরিজ সেরাও হয়েছেন। ইমরান খান, ইনজামাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে যৌথবাবে দ্বিতীয়। এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাফিজ। তবে তিনি তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই তারকার অধিনায়কত্বে পাকিস্তান ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি দলকে এই ফরম্যাটে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন। হাফিজ পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দলটির সেমিফাইনালে বিদায়েও ছিলেন তিনি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited