শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৫৬ পিএম, ২০২১-১২-২৯
ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়ে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ খেললেও ফ্রান্সের ঘরোয়া লিগ ওয়ানে একটির বেশি গোল করতে পারেননি তিনি। তবে পুরো বছর হিসেব করলে দারুণ সময়ই কাটিয়েছেন মেসি।২০২১ সালেই আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা এনে দিয়েছেন মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল-এসিস্ট ছিল তারই। আর বছরের শেষে এসে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর। যা তাকে বসিয়েছে ব্যালনের সপ্তম স্বর্গে।তবে মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই সমালোচনা করেছেন, জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। আবার অনেকে শক্তভাবেই যুক্তি দিয়েছেন, সপ্তম ব্যালন অবশ্যই প্রাপ্য ছিল আর্জেন্টাইন তারকার। এই দ্বিতীয় দলেরই একজন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু।তিনি বলেছেন, ‘আমি দারুণ ফুটবলের পাড় ভক্ত, আমি গ্রেট খেলোয়াড়দের ভক্ত। আমি মেসির ভক্ত। মেসি অবশ্যই ২০২১ সালের ব্যালন ডি অর ডিজার্ভ করে। প্রতিটি বছর পার করার মাধ্যমে সে আরও অভিজ্ঞ হচ্ছে। সে মূলত সাত বছর আগেই সাতটি ব্যালন ডি অর জিতে গেছে। প্রথম ও দ্বিতীয়র মধ্যে প্রায় ১৫ বছর ব্যবধান।’চির প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলায় বুদ থাকে তা জানিয়ে কাফু আরও বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলবো? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে চোখে প্রশান্তি এনে দেয়, বিশ্বের সব মানুষকে, আমাদের ব্রাজিলিয়ানদেরও।’
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited