শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৪৬ পিএম, ২০২১-১২-২৭
‘এবারের অ্যাশেজ পুরোটা শেষ হলে আমি অবাকই হবো’- অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে এমনটাই বলেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। অ্যাশেজের ব্রডকাস্টিং ক্রু এবং সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় এই শঙ্কা প্রকাশ করেছিলেন পিটারসেন। তার শঙ্কা আরও বাড়ানোর খবর মিললো মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে। এবার ব্রডকাস্টিং ক্রু বা সাংবাদিক নয়, সরাসরি ইংল্যান্ডের বহরেই মিললো করোনাভাইরাস। ইংল্যান্ডের দুজন সাপোর্ট স্টাফ এবং পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে ত্রিশ মিনিট পর। প্রথমে ধারণা করা হচ্ছিল, হয়তো ম্যাচটিই পণ্ড করে দেওয়া হবে। তবে তা হয়নি। ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়া চারজনকে রাখা হয়েছে আইসোলেশনে। সংবাদ বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আজকের খেলা শেষে পিসিআর টেস্ট করা হবে পুরো ইংল্যান্ড দলকে। এছাড়া ম্যাচের বাকিটা সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দুই দলকেই।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited