শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৪৩ পিএম, ২০২১-১২-২৬
ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই টেস্টে হার। মর্যাদার অ্যাশেজ সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের। এমন লড়াইয়েও চাপের মুখে আছে সফরকারিরা। মেলবোর্নে আজ (রোববার) শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ফের অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়েছে ইংল্যান্ড। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারানো সফরকারিরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে তুলেছে ৮১ রান। প্রথম দিনে দ্বিতীয় সেশনের খেলা চলছে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। ওপেনার হাসিব হামিদ ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ডাক মেরে। প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে ব্লক করতে চেয়ে উইকেটের পেছনে ক্যাচ হন হামিদ। উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়ে ইংল্যান্ড। ৭ ওভারে তোলে মাত্র ১৩ রান। তবে কাজের কাজ হয়নি। অষ্টম ওভারে কামিন্সের ফের আঘাত। এবার জ্যাক ক্রলিকে (১২) গালিতে ক্যাচ বানান অসি গতিতারকা। সেই বিপর্যয়ে দাঁড়িয়ে ডেভিড মালানকে (১৪) নিয়ে ৪৮ রানের একটি জুটি গড়েন অধিনায়ক জো রুট। মালান হন কামিন্সের তৃতীয় শিকার। রুট অপরাজিত আছেন ৪৯ রানে, সঙ্গে ৪ রান নিয়ে ব্যাটিংয়ে বেন স্টোকস।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited