শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:২৩ পিএম, ২০২১-১২-২৫
সব ঠিকঠাকই ছিল। একদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘটা করে ফেডারেশন কাপের ড্র এবং লোগো উন্মোচন করে ফিকশ্চার তৈরিও করেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর ২৪ ঘন্টা আগে বিগড়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার বিকেলে ক্লাবটি বাফুফের প্রফেশনাল লিগ কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা ফেডারেশন কাপ খেলবে না। কেন খেলবে না তার কারণ অবশ্য একাধিক। প্রথম কারণ হলো-কমলাপুরের টার্ফের মাঠে খেলে তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছেন। যে কারণে, স্বাধীনতা কাপের ফাইনালে সেরা একাদশ নামাতে পারেনি বসুন্ধরা কিংস। দ্বিতীয়ত, বসুন্ধরা কিংসের দাবি-কোনো ক্লাবকে বিশেষ সুবিধা দিতে টুর্নামেন্টের ফরম্যাট বদলে দিয়েছে বাফুফে। আগের দিন যে ফরম্যাটে ফিকশ্চার তৈরি করেছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি, সেটা বদলে দেওয়া হয়েছে। ক্লাবগুলোর অনুরোধে এখন ক্লাবগুলোকে আগে পাঠানো ফরম্যাট অনুসারেই ফিকশ্চার তৈরি করা হয়েছে। বসুন্ধরা কিংসের পাশাপাশি টার্ফে খেলবে না বলে চিঠি দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব। তিন ক্লাবের চিঠি দেওয়ার পর ফেডারেশন কাপ শুরু নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বাফুফে এখনো আশা করছে, নির্দিষ্ট সময়ে ফেডারেশন কাপ শুরু হবে এবং সব ক্লাবই খেলবে। যদি নির্ধারিত সময়ে ফেডারেশন কাপ শুরু হয় তাহলে আজ (শনিবার) প্রথম দিনে বিকেল ৪টায় বসুন্ধরা কিংসের খেলার কথা রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে এবং সন্ধ্যা পৌনে ৭টায় আবাহনী খেলবে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited