চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু আগামীকাল

ঢাকা অফিস ::    |    ০৩:৫০ পিএম, ২০২২-০১-১৫

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু আগামীকাল

একাদশ জাতীয় সংসদের ষোড়শ  ও এ বছরের প্রথম অধিবেশন আগামীকাল বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধানে অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন।
বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি  প্রথম বৈঠকে আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত১৫ বছরের সফল কর্মকান্ড তুলে ধরা হবে। 
সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ  নাও হতে পারে। সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা  পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও  বেশ ক'টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে। এর আগে সংসদের পঞ্চদশ  অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস  পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়।

ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংসদের গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা  কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ)  উত্থাপন করেন। এর উপর পরবর্তীতে  প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ  আলোচনায় অংশ নেন। এছাড়া ওই অধিবেশনে  সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ  আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব  গ্রহণ করা হয়।  কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য গতকাল সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেষ্ট করা হয়েছে। এছাড়া  সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা -কর্মচারদেরও অধিবেশন উপলক্ষে কোভিক টেস্ট করা হয়েছে।

রিটেলেড নিউজ

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর