শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৩৮ পিএম, ২০২২-০১-০৯
মাউন্ট মঙ্গানুইয়ে ব্যর্থ নিউজিল্যান্ড জেগে উঠেছে ক্রাইস্টচার্চে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে বোলিংয়ে খরা দেখা দিয়েছে মুমিনুল বাহিনীর। টম ল্যাথামের ১৮৬ ও ডেভন কনওয়ের ৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৩৪৯ রানে প্রথম দিন পার করেছে স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমেই বাজিমাত করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের দুই ইনিংসে ব্যর্থ টম ল্যাথাম আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিউই অধিনায়ক ১৩৩ বলে ১৭ বাউন্ডারির সাহায্যে তিন অংক স্পর্শ করেন। উইল ইয়ংয়ের সঙ্গে তার ওপেনিং জুটি ১৪৮ রানের। ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হয়েছেন উইল ইয়ং।
ইয়ং ফেরার পর ব্যাট করতে নামা কনওয়েকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ল্যাথাম। ২০২ রানে এক উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় দুল গিয়েছিল দুই দল। তৃতীয় সেশনে খেলতে নেমে দাপট আরও বাড়ায় স্বাগতিকরা। ল্যাথামের জড়ো ব্যাটিংয়ের পাশাপাশি অর্ধশতক তুলে নেন কনওয়ে। উইকেটের খোঁজে কয়েকবার বোলিং পরিবর্তন করলেও লাভ হয়নি বাংলাদেশের। কনওয়ের অর্ধশতকের পরই ব্যক্তিগত স্কোর দেড়শ পার করেন কিউই অধিনায়ক। সবুজ পিচে পেসারদের সুবিধে কাজে লাগাতে পারেনি শরিফুল-এবাদত-তাসকিনরা। কিন্তু ঠিকই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছড়াচ্ছিল নিউজিল্যান্ডের ল্যাথাম-কনওয়ে। ম্যাচের ৮৯তম ওভারে ২০০ রান পূর্ণ হয় ল্যাথাম-কনওয়ে জুটির। প্রথম দিনেই বড় সংগ্রহ পেয়ে যায় স্বাগতিকরা। দিন শেষে ২৭৮ বল খেলে ল্যাথাম অপরাজিত আছেন ১৮৬ রান নিয়ে। অপরদিকে শতক পূর্ণ হতে মাত্র ১ রান বাকি কনওয়ের। ১৪৮ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited