শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৩৪ পিএম, ২০২২-০১-০৬
স্বপ্নের মত একটি বছর কাটিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখিয়েছেন অসাধারণ পারফরম্যান্স। বিশেষ করে বিশ্বকাপে ভারতের মত দলকে হারানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আফ্রিদির।
এমন অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের কারণে ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি কিংভা দুটি নয়, পাঁচটি বিভাগে পুরস্কারের জন্য ঘোষণা করলো শাহিন আফ্রিদির নাম। ২১ বছর বয়সী বাঁ-হাতি পেসার শাহিন, ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অফ দ্য ইয়ার, বছরের টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট- এই তিন বিভাগেই সেরা ক্রিকেটার ও সব মিলিয়ে বর্ষসেরা সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন। ১০ সদস্যের এক কমিটি পিসিবির এই পুরস্কারগুলোর জন্য খেলোয়াড়দের নির্বাচন করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক ভার্চুয়াল সভায় পুরস্কার জয়ী ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে। ২০২১ সালে শাহিন ৯ টেস্টে নিয়েছেন ৪৭ উইকেট। ছয়টি ওয়ানডে খেলে নিয়েছে মোট আট উইকেট এবং টি-টোয়েন্টি খেলেছেন ২১টি। উইকেট নিয়েছেন মোট ২৩টি। শাহিন আফ্রিদি ছাড়াও পাকিস্তান দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ইমপ্যাক্টফুল ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং বর্ষসেরা ক্রিকেটার বিভাগে মনোনীত হয়েছেন। হাসান আলি ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অফ দ্য ইয়ারের পাশপাশি টেস্ট ক্রিকেটার এবং বছরের সেরা পাকিস্তানি ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন। ২০২০ সালে পাকিস্তানের সেরা ক্রিকেটার মনোনীত হওয়া অধিনায়ক বাবর আজম, এ বছরও একই পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন। পাশপাশি সেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার সুযোগও রয়েছে তার সামনে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited