শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৩০ পিএম, ২০২২-০১-০২
বয়সভিত্তিক ক্রিকেটেই দেখা গেছে, তুলনামূলক দ্রুতগতির বাউন্সি উইকেটে খেলতে বেশি স্বাচ্ছ্যন্দবোধ করেন মাহমুদুল হাসান জয়। যার প্রমাণ তিনি দিলেন আন্তর্জাতিক মঞ্চে এসেও। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই ফিফটি করে ফেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ধীরগতির উইকেটে জয়ের অভিষেকটা ছিল ম্যাড়ম্যাড়ে, হতাশাজনক। যেখানে দুই ইনিংস মিলে করতে পেরেছিলেন মাত্র ৬ রান। ঠিক এক ম্যাচ পর নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের তৃতীয় ইনিংসে সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক করেছেন তিনি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নেইল ওয়াগনারদের বোলিং তোপ সামলে প্রায় চার ঘণ্টা উইকেটে থেকে ১৬৫ বল বলে ৫০ রান করেছেন জয়। যেখানে ছিল পাঁচটি চারের মার। ইনিংসের ৫৩তম ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান জয়। একই ইনিংসে জয়ের আগে নতুন বছরে বাংলাদেশের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তও। এ দুজনের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটির সুবাদে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪০ রান।যুব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে চারটি সেঞ্চুরি করেছিলেন জয়, সবকয়টিই দেশের বাইরে। এর মধ্যে একটি ছিল শুধু শ্রীলঙ্কায়। বাকি তিনটি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে। ঘরের মাঠে যুব ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৮ রানের। এতেই বোঝা যায়, দ্রুতগতির উইকেটেই তুলনামূলক ভালো খেলেন এ তরুণ ডানহাতি। এমনকি নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচেও ৬৬ রানের ইনিংস খেলেছিলেন জয়। যা তাকে দেয় বাড়তি আত্মবিশ্বাস। আর এতে ভর করেই কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসেই খেললেন ঝকঝকে ইনিংস।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited