চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভোগলের বর্ষসেরা একাদশে নেই বাবর-কোহলি

স্পোর্টস ডেস্ক    |    ০৫:৫৯ পিএম, ২০২১-১২-৩০

ভোগলের বর্ষসেরা একাদশে নেই বাবর-কোহলি

বছরটা একদমই ভালো কাটেনি সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। ওয়ানডে ও টেস্টে প্রত্যাশামাফিক রান করতে পারেননি। অধিনায়কত্ব হারিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। তার অধীনে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারতীয় দল। তবে এতোকিছুর মাঝেও ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৭৫ গড়ে রান করেছেন কোহলি। কুড়ি ওভারের ফরম্যাটে ১০ ম্যাচ খেলে দুই ফিফটিতে করেছেন ২৯৯ রান। মূলত আট ইনিংসে ব্যাট করতে নেমে চারবার অপরাজিত থাকায় তার গড় এতো বেশি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এ বছরের সেরা ব্যাটারদের তালিকায় থাকছে না কোহলির নাম। বছরের সেরা টি-টোয়েন্টি একাদশে কোহলিকে রাখেননি বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তবে অবাক করার বিষয় হলো, ভোগলের বর্ষসেরা একাদশে নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও।
এ বছর ২৬ ইনিংসে ব্যাট করে ৩৭ গড় ও ১২৮ স্ট্রাইকরেটে ৯৩৯ রান করেছেন বাবর। যেখানে এক সেঞ্চুরির সঙ্গে ছিল নয়টি ফিফটি। পুরো বছরে বাবরের চেয়ে বেশি রান রয়েছে শুধুমাত্র পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। তবু ভোগলের বর্ষসেরা একাদশে জায়গা মেলেনি বাবরের।
বছরে রেকর্ড ১৩২৬ রান করা রিজওয়ানের সঙ্গে ইনিংস সূচনার জন্য ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে বেছে নিয়েছেন ভোগলে। ২০২১ সালে ৬৫ গড়ে ও ১৪৩ স্ট্রাইকরেটে ৫৮৯ রান করেছেন বাটলার। ভোগলের একাদশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।
হার্শা ভোগলের চোখে ২০২১ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, মিচেল মার্শ, মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রশিদ খান, শাহিন আফ্রিদি, এনরিচ নর্টজে ও জাসপ্রিত বুমরাহ।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর