চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়েও বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তিনি

স্পোর্টস ডেস্ক    |    ০৩:৪৯ পিএম, ২০২১-১২-২৯

ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়েও বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তিনি

তার নাম এনগোলো কান্তে। তবে সবসময় তাকে দেখা যায় হাসিমুখে। যেকোনো পরিস্থিতিতে মুখে একটা হাসি লেগেই থেকে ইংলিশ ক্লাব চেলসির ফরাসি মিডফিল্ডারের। শুধু হাস্যোজ্জ্বল মুখই নয়, নিজের খেলা দিয়েও ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন কান্তে।উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরে চেলসির শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল কান্তের। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পথেও সামনে থেকে পারফর্ম করেছিলেন তিনি। ওয়ার্করেট ও ডিফেন্সিভ স্কিলের কারণে অনেকেই তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে মূল্যায়িত করেন।আর কান্তের এমন পারফরম্যান্সের পেছনে কি না রয়েছে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটানোর অবদান। অবাক শোনালেও চেলসির কোচ থমাস টুখেলই জানিয়েছেন এমনটা। তার মতে, যতটা কঠিন পরিশ্রম মাঠে করেন কান্তে, তার চেয়েও ভালোভাবে বিশ্রাম নেন তিনি। যে কারণে মাঠে এতো ভালো খেলতে পারেন।ফ্রেঞ্চ তারকার ব্যাপারে টুখেলের মূল্যায়ন, ‘আমি যখন বলি তখন সে (কান্তে) মাঠে নিজের কাজের মুড অন করে। এরপর মাঠের বাইরে পুরোপুরি সুইচ অফ অবস্থায়ই থাকে। সে খুবই শান্ত এবং সবসময় লাজুক। কয়েক রাউন্ড দাবা খেলে ঘণ্টার পর ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে থাকতে পারে এবং নিজের বিশ্রাম নিতে পারে।’ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়েও বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তিনি তিনি আরও যোগ করেন, ‘তো মূল বিষয়টা হলো, সে যতটা কঠিন পরিশ্রম করে তেমনই কঠিনভাবে বিশ্রাম নেয়। হয়তো এটিই তার সাফল্যের রহস্য। সে খুবই বিনয়ী এবং শান্ত, তাকে পাওয়া সত্যিই খুব ভালো বিষয়। নিজের সেরা অবস্থায় ইনজুরিমুক্ত এবং মানসিকভাবে ঠিক থাকলে তার ইমপ্যাক্ট অনেক বেশি।’ চেলসির কোচের মতে, কান্তেকে দলে পাওয়া মানে দেড়জন খেলোয়াড় নিয়ে খেলতে পারা। কান্তের উপস্থিতিতে সবসময় অর্ধেক খেলোয়াড় বেশি পাওয়া যায় বলে মনে করেন টুখেল। এমনকি মাঝেমধ্যে মাঠে দুজন কান্তে খেলছেন বলে অনুভব করেন এ জার্মান কোচ। তার ভাষ্য, ‘কান্তে অনেকটা দেড়জন খেলোয়াড়ের মতো। সে কমপক্ষে আধা খেলোয়াড় বেশি। আমাদের মনে হয় দুজন কান্তে খেলছে মাঠে। একজন আক্রমণভাগে, আরেকজন রক্ষণভাগে। সে সবসময় সবাইকে সাহায্য করে এবং তার আশপাশে থাকা সবাইকে অনেক আত্মবিশ্বাস দেয়। তাকে স্কোয়াডে পেয়ে আমি খুব খুশি।’

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর