চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মোহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙতে পারলেন না রুট

স্পোর্টস ডেস্ক    |    ০৩:৫৭ পিএম, ২০২১-১২-২৮

মোহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙতে পারলেন না রুট

হুমকির মুখে পড়ে গিয়েছিল পাকিস্তানের কিংবদন্তি টেস্ট ব্যাটার মোহাম্মদ ইউসুফের রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে সাদা পোশাকে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। এবার সেটাকে ভেঙ্গে দেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু চলতি অ্যাশেজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি রুট। যে কারণে আর মোহাম্মদ ইউসুফের রেকর্ডটি আর ভাঙতে পারলেন না তিনি। এমনকি পেছনে ফেলতে পারলেন না আরেক কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকেও। ২০২১ সালটা রুট শেষ করেছেন ১৭০৮ রান নিয়ে। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের দ্বিতীয় স্থানে থাকা ভিভ রিচার্ডসের চেয়ে ২ রান কম করলেন রুট। রিচার্ডস ১৯৭৬ সালে ১১ টেস্টে ১৯ ইনিংস খেলে ৯০.০০ গড়ে করেছিলেন ১৭১০ রান। সেঞ্চুরি করেছিলেন ৭টি, হাফ সেঞ্চুরি ৫টি। ২০০৬ সালে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ভেঙে দেন ভিভ রিচার্ডসের রেকর্ড। তিনিও ১১ টেস্টে ১৯ ইনিংস খেলেন। রান করেছেন ১৭৮৮। সেঞ্চুরি করেন ৯টি এবং ৩টি করেন হাফ সেঞ্চুরি। সে বছর ইউসুফের গড় ছিল ৯৯.৩৩। শেষ হতে চলা ২০২১ সালে জো রুট খেলেন ১৫ টেস্ট। ইনিংস ২৯টি। ৬১.০০ গড়ে তিনি রান করলেন ১৭০৮। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ করেছিলেন ১৬৫৬ রান। মেলবোর্ন টেস্টে আজ দ্বিতীয় ইনিংসে জো রুট আউট হন ২৮ রানে। প্রথম ইনিংসে করেছিলেন তিনি ৫০ রান। দ্বিতীয় ইনিংসে স্কোর বড় করতে না পারার কারণেই মোহাম্মদ ইউসুফের চেয়ে ৮০ রান কম হলো রুটের। ইউসুফ-ভিভের চেয়ে পিছিয়ে থাকলেও সুনিল গাভাস্কার, শ্চীন টেন্ডুলকার ও গ্রায়েম স্মিথদের মতো কিংবদন্তি তারকাদের পেছনে ফেলেছেন রুট। কিন্তু অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা বেড়েই চলেছে রুটের। যদিও সেঞ্চুরির অপেক্ষার ঘটাতে এখনো দুই টেস্ট পাচ্ছেন ইংল্যান্ড দলনায়ক। অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে করেন ৮৯ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২, দ্বিতীয় ইনিংসে করেন ২৪ রান এবং তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ২৮ রান।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর