শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:২৯ পিএম, ২০২১-১২-২২
প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম শতকটিকেই একদম দ্বিশতক বানিয়ে ছাড়লেন তৌহিদ হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ ডানহাতি এই ব্যাটার। ২০২১-২২ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। যেখানে সাগরিকাখ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি দক্ষিণাঞ্চল এবং বিসিবি উত্তরাঞ্চল। যে ম্যাচটি এগোচ্ছে ড্রয়ের দিকে। প্রথম ইনিংসে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। জবাবে তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিরে ৪৫৭ রান তুলেছে দক্ষিণাঞ্চল। তৃতীয় দিন শেষে ১৫৯ রানে অপরাজিত থাকা হৃদয় চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত হৃদয় সাজঘরে ফিরেছেন ২১৭ করে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited