চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লিভারপুল-টটেনহ্যাম থ্রিলারে আলোচনায় অ্যালিসনের ভুল

স্পোর্টস ডেস্ক    |    ০৪:৫৩ পিএম, ২০২১-১২-২০

লিভারপুল-টটেনহ্যাম থ্রিলারে আলোচনায় অ্যালিসনের ভুল

শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল লিভারপুল। এগিয়ে গিয়ে জয়ের আশাও জাগিয়েছিল। কিন্তু গোলরক্ষক অ্যালিসনের একটি ভুল আফসোস বাড়ালো রেডদের।রোববার রাতে লন্ডনে স্বাগতিক টটেনহ্যামের বিপক্ষে হাইভোল্টেজ থ্রিলারে ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে ৭৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল।উত্তেজনায় ঠাসা ম্যাচে নাটকের পর নাটক হয়েছে। ২০ মিনিটে অ্যান্ডি রবার্টসনকে এমনভাবে ফাউল করেন হ্যারি কেইন, আরেকটু হলে তার পা ভাঙতে বসেছিল। রেফারি হলুদ কার্ড দেখান কেইনকে। ৭৬ মিনিটে এই রবার্টসনকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।তবে তার মিনিট দুই আগে ম্যাচের সবচেয়ে বড় ভুলটি করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। তার থেকেই সন হিউং-মিন গোল আদায় করে নিলে ২-২ সমতা ফেরে।শুরু থেকেই আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের দশম মিনিটে বক্সের একটু বাইরে থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া জোড়ালো শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস।ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। সতীর্থের থ্রু বল ডি-বক্সে পেয়ে দৌড়ের মধ্যে থেকেই নিচু শটে জালে পাঠান হ্যারি কেইন। তিন মিনিট পর তারই ক্রস ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি সন হিউং-মিন।২৪ মিনিটে সুযোগ আসে লিভারপুলের সামনে। তবে সাদিও মানের শট আটকে দেন লরিস। ২৯ মিনিটে সনের কাছ থেকে বল পেয়ে ডেলে আলি টটেনহ্যামকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন অনেকটা জায়গা পেয়েও।৩৫তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিক থেকে রবার্টসনের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে জালে জড়িয়ে দেন দিয়োগো জটা।দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। ৫৭ মিনিটে সামনে থেকে নেওয়া হ্যারি কেইনের হেড একটুর জন্য জাল পায়নি। ৬৯ মিনিটে বরং এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস জায়গায় দাঁড়িয়ে নিচু হেডে গোল তুলে নেন রবার্টসন।তবে লিভারপুলের সেই উচ্ছ্বাস টেকেনি বেশিক্ষণ। পাঁচ মিনিট পরই ভুলটা করে বসেন অ্যালিসন। সনকে আটকাতে পোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। কিন্তু বলে পা-ই ছোঁয়াতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান সন।তিন মিনিট পর আরেকটি ধাক্কা খায় লিভারপুল। এমেরসনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রবার্টসন। পরের সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে রেডদের। তবে কোনো বিপদ হয়নি অবশ্য। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায়ই শেষ হয়েছে থ্রিলারটি।দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে যায় শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। টটেনহ্যামকে হারাতে পারলে তাদের কাছাকাছি চলে যেতে পারতো জার্গেন ক্লপের দল।এখন ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি, সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। উলভারহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচà§...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিà¦...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বিà¦...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর