শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪৮ পিএম, ২০২১-১২-১৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের কাছে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।গুরুতর আহত একজনকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গেছে।হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেজ জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই ঘটনা ঘটে। সে সময় ৫০ জনের মতো মানুষ একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন। হিউস্টন থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমের বেটাউনে ওই ঘটনা ঘটে।লোকজন ওই অনুষ্ঠানে বেলুন আকাশে উড়ানোর সময় একটি গাড়িতে করে এক হামলাকারী আসেন। এরপরেই ওই ব্যক্তি ভিড়ের মধ্যে গুলি চালাতে শুরু করেন। এড গঞ্জালেজ বলেন, এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা প্রাথমিকভাবে তা খতিয়ে দেখা হচ্ছে
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited