শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৭ পিএম, ২০২১-১২-১১
ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে গুরুতর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপড়েন চলছে। চরম উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে ওই বৈঠক থেকে রাশিয়া যুগান্তকারী কিছু হবে বলে আশা করছে না। ট্রাস বলেন, চলতি সপ্তাহে লিভারপুলের জি-৭ বৈঠকে ঐক্য প্রদর্শন করা হবে। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে সেটা কৌশলগত ভুল হবে। যুক্তরাজ্য ও তাদের মিত্ররা রাশিয়ার যেকোনো ধরনের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবে বলেও জানান তিনি। ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েনের পরই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ইউক্রেনের ওপর শিগগিরই হামলা চালাতে পারে। তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো। যুক্তরাষ্ট্রসহ মিত্রদের আগের সতর্কতার কথা মনে করিয়ে ট্রাস বলেন, ইউক্রেনের প্রতি সম্মান রেখে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জি-৭। রাশিয়া যদি কোনো অজুহাতে ইউক্রেনে হামলা চালায় তাহলে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও রয়েছে ইউক্রেনের। এদিকে জি-৭ বৈঠকের আগে ট্রাস লন্ডনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের সঙ্গে আলোচনা করেছেন। আমরা ইউক্রেনকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছি এবং যুক্তরাজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited