চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটের  বিরুদ্ধে লাভ বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৬ পিএম, ২০২১-০৯-১৬

দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটের  বিরুদ্ধে লাভ বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে : মিজানুর রহমান চৌধুরী

দেশপ্রেমিক মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যােগে  ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটের  বিরুদ্ধে লাভ বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে । বাংলাদেশে বর্তমানে জালেমদের একটি সিন্ডিকেট রয়েছে। এই জালেমদের সিন্ডিকেটের অন্যতম অর্থনৈতিক শক্তি হচ্ছে অবৈধ সম্পদধারী মাফিয়া চক্র। যারা ব্যাংক লুট করেছে, যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে অব্যাহতভাবে।  যারা দেশে বিদেশে টাকা পাচার করছে, তারা সন্ত্রাসীদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করে গরীবের ধন-সম্পদ লুট করেছে, মানুষে মানুষে মিথ্যা মামলা দিয়ে মানুষকে নি:শ্ব করে দিচ্ছে,  বিভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এক অশান্তির জনপদে পরিণত করেছে। আমরা দ্বের্থহীন কন্ঠে বলে দিতে চাই জামাত-বিএনপি সরকারের আমলে যেসব মন্ত্রী সরকারকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে লুটপাট করেছিল, যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল, বর্তমান সরকার  সেইসব মাফিয়াদের কেশাগ্রও স্পর্শ করতে পারেন নি। তাদেরকে জেলে ঢুকাতে পারেনি। তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ইসলামী ব্যাংক সৃষ্টি করে মালিকানা পরিবর্তন করে এক অশান্তির সৃষ্টি করেছে। মালিকানা পরিবর্তন করে বিদেশে টাকা পাচারে সহযোগিতা করেছে তাদেরকে আপনারা কিছু করতে পারেন নি। আপনারা তাদের জনসাধারণের সামনে এনে বিচার করুন, শাস্তির ব্যবস্থা করুন। আজকে যারা রাজনীতি করছে তারা বিদেশি গোয়েন্দাদের দালালিতে লিপ্ত। কেউ আমেরিকার  কেউ ভারতীয় গোয়েন্দাদের দালালি করছে। যারা আগে বিএনপি করতো,  দেশের সম্পদ লুট করেছে তারা এখন আওয়ামীলীগ বনে গেছে। এসব দুর্নীতিবাজ , মাফিয়া, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় পথসভা করেছি। যারা এসব সিন্ডিকেটের দালালী করছে তাদের বিরুদ্ধে লাভ বাংলাদেশ ফাউন্ডেশন দুর্বার আন্দোলন করে যাবে।


লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো . তাওহীদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন।
বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য রিমন রশ্মি বড়ুয়া, চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আহকাম ইবনে জামিল মিশন, প্রদীপ বড়ুয়া বাপ্পী, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন শেখর চক্রবর্তী, মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, হাফেজ ক্বারী আবদুল মোমেন, হাফেজ মোহাম্মদ এমরান, মাসুদুজ্জামান রাজীব, মীর মামুন, মোহাম্মদ তারেক, আমির হোসেন, মিনহাজুল ইসলাম প্রমুখ।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত


নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর