শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২৬-১০-২৬
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগত শেফায়ত ইসলাম নয়নের বিরুদ্ধে অফিসের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ, ভূমিসেবা নিয়ে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে। মানুষের নানা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে নয়নকে অফিসের কম্পিউটার টেবিলে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এমনকী পরিচয় না থাকায় সংবাদকর্মীর সাথেও খতিয়ান খোলার ব্যাপারে নিশ্চয়তা দেন। সরকারি কর্মচারী না হয়েও কীভাবে তিনি অফিসের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত হয়েছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি দায়িত্ব পালন করছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ এবং উপসহকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামসুন্নাহার। অভিযোগ রয়েছে, নয়ন অফিসের কম্পিউটারে বসে বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবা প্রদান করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভোগিদের দাবী এই নয়ন প্রচলিত সরকারি ফিঃ ও নির্ধারিত প্রক্রিয়ার বাইরে অর্থের বিনিময়ে বিভিন্ন ভূমি সেবা নামজারির কাজ, দাখিলাকাটা এবং বহু পুরানো কবলা সংক্রান্ত খতিয়ান সংগ্রহের ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ সপ্তাহের দুই দিন মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করায় শাপলাপুর অফিসের কার্যক্রমের ওপর নয়নের প্রভাব আরও বেড়েছে। এ সুযোগে সপ্তাহের বাকি সময়েও তিনি অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ উঠেছে। সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বাইরে একজন ব্যক্তির হাতে অফিসের কার্যক্রম কতটা নিয়ন্ত্রিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, সরকারি নথিপত্র সংরক্ষণের আলমারির চাবিও নয়নের কাছে থাকে বলে অভিযোগ রয়েছে। ছাড়া ভূমি অফিসের নিয়ন্ত্রণাধীন একটি পুকুরের ইজারা বা লাগিয়তের টাকা নয়ন নিজের কাছে নেন বলেও অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি থেকে আদায় করা অর্থের হিসাব, জমা দেওয়ার রসিদ এবং সংশ্লিষ্ট নথি পরীক্ষা করলে এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে।
এ বিষয়ে শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামসুন্নাহারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি এই অফিসে যোগদান করেছি প্রায় আড়াই মাস আগে। যোগদানের পর থেকেই নয়নকে কাজ করতে দেখছি। যতদূর জানি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ সাহেব তাঁকে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। তবে সরকারি অনুমোদন ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ভূমি অফিসের কম্পিউটার ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেন কি না, সরকারি নথিপত্রের চাবি তাঁর কাছে রাখা বিধিসম্মত কি না এবং ভূমিসেবার অর্থ আদায়ের ক্ষেত্রে তাঁর কোনো আনুষ্ঠানিক দায়িত্ব রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর চাওয়া হলে তিনি কথা এড়িয়ে বার বার অন্য প্রসঙ্গে চলে যান। ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় কিংবা বহিরাগত ব্যক্তির প্রভাব বিস্তারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে সরেজমিন তদন্ত, নামজারি ও দাখিলার নথি পরীক্ষা, সরকারি ফি আদায়ের হিসাব যাচাই বাছাইয়ের দাবি উঠেছে।
পরে নয়নের বক্তব্য নেওয়ার জন্য আবার ভূমি অফিসে গেলে তাঁকে সেখানে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে আছেন বলে জানান। এরপর তাঁর বাড়িতে গিয়ে সিসি ক্যামেরা ও শীতাতপনিয়ন্ত্রিত কক্ষসহ বাড়ির অবকাঠামো দেখা গেলেও নয়নের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তাঁর মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়েছেন। একাধিক নম্বর থেকে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited