শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:০২ পিএম, ২০২৬-০৯-১০
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
অভিযানে হোটেল আল হেরকে ৫০ হাজার, নিউ শেরাটন হোটেলকে ২৫ হাজার, হোটেল ক্যান্ডেল ৭১কে ২৫ হাজার, ফানুশ রেস্তোরাঁকে ৩০ হাজার, ভাই ভাই হোটেলকে ১৫ হাজার, হোটেল পূর্বানীকে ৩৫ হাজার এবং হোটেল নিউ স্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশ সহযোগিতা করে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
-------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র
– https://shorturl.at/5XGfO
অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রামের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। এ নিয়ে হোয়াটসঅ্যা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited