চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৩ পিএম, ২০২৪-০৮-০১

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তাঁর ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছে।
পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় হানিয়া।
হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাঁদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।
ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকান্ড’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
উল্লেখ্য, গাজায়  ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সরবরাহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরো দুই সাংবাদিক নিহত হয়।
বিগত কয়েকমাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও  তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর