চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রমজানের প্রাক্কালে গাজায় যুদ্ধ আরো তীব্র হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:৪৭ পিএম, ২০২৪-০৩-১১

রমজানের প্রাক্কালে গাজায় যুদ্ধ আরো তীব্র হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ আরো তীব্র রূপ নিয়েছে। 
এদিকে রমজানকে কেন্দ্র করে যুদ্ধবিরতির চেষ্টা চালানো হলেও এ পর্যন্ত তার কোন আভাস পাওয়া যায়নি। 
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা এখনও জিম্মি হিসেবে আটককৃতদের ছাড়ের বিনিময়ে ইসরাইলে থাকা ফিলিস্তিনী বন্দীদের মুক্তি এবং ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্যে  গত কয়েকসপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু রমজান শুরুর আগে এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়া সম্ভব হয়নি। এ জন্যে উভয়পক্ষ একে অন্যকে দায়ী করছে। 
যুদ্ধবিরতির আলোচনায় ইসরাইল বেঁচে থাকা সকল জিম্মির তালিকা চেয়েছে এবং  হামাস দাবি করেছে গাজা থেকে সকল ইসরাইলী সৈন্য প্রত্যাহারের। 
আলোচনা সম্পর্কে জানে এরকম এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রমজানের প্রথম দিকেই চুক্তি নিশ্চিত করতে আগামী ১০ দিন কূটনৈতিক চাপ তীব্র করা হবে।
এদিকে রমজান শুরু হওয়া সত্ত্বেও গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা সম্ভব হয়নি।
ত্রাণ গোষ্ঠীগুলো বলছে, অক্টোবর থেকে ইসরাইল গাজাকে সম্পূর্ণ অবরোধের মধ্যে রেখে মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্যে প্রয়োজনীয় সরবরাহের মাত্র একটি অংশ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। 
এদিকে ইসরাইলকে অবিচল সমর্থন জোগানোর কারণে সমালোচনার মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এমএসএনবিসি সম্প্রচার কেন্দ্রকে বলেছেন, গাজায় নিরীহ জীবন রক্ষায় ইসর্ইালী নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে আরো মনোযোগী হতে হবে। 
তিনি আরো বলেছেন, যুদ্ধে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে ইসরাইলকে সহযোগিতার চেয়ে  তাকে আঘাত করাই তার উদ্দেশ্য। 
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। 
গত পাঁচমাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

রিটেলেড নিউজ

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত


নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত


রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর