চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক ইমরান খানের 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫৯ পিএম, ২০২২-০৫-২৩

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক ইমরান খানের 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৫ মে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন। সেদিন বিকাল ৩টায় শ্রীনগর হাইওয়েতে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে লংমার্চে অংশ নেবেন। পিটিআইয়ের প্রধান কমিটির বৈঠক শেষে রোববার (২২ মে) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই লংমার্চের ঘোষণা দেন। এসময় সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শাহ মাহমুদ কুরেশি ও মাহমুদ খানসহ দলের একাধিক নেতা।

পরে এক টুইট বার্তায় পাকিস্তানিদের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। এসময় ইমরান খান আরও জানান যে পেশোয়ার থেকে লংমার্চের নেতৃত্ব দেবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি শিগগির নির্বাচনের আবারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু এই চোরদের দেশ শাসন করা কখনই মেনে নেবো না।’ নতুন নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়া ও বিধানসভা ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ দল এবং কখনও সহিংসতা বা বিশৃঙ্খলাকে উসকে দেয়নি।
এটা রাজনীতি নয়, জিহাদ (পবিত্র যুদ্ধ) উল্লেখ করে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার লংমার্চ বন্ধ করার চেষ্টা করে, তাহলে সেটা হবে বেআইনি এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সংবাদ সম্মেলনের শুরুতে, ইমরান খান তার সরকারের সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘ষড়যন্ত্র’, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যোগসাজশে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ইমরান খান বলেন, গত বছরের জুনে ‘ষড়যন্ত্র’ সম্পর্কে জানতে পারেন তিনি। প্রতিরোধ করার জন্য কঠোর চেষ্টা করেও দুর্ভাগ্যবশত, তার প্রচেষ্টা কোন ফল দেয়নি। তিনি বলেন, তার বিরুদ্ধে নয়, এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর